a coping mechanism named

SubroVerse,
a storyverse by
Subraaaaaaajit

Subrajit's Letters that became too long, observations that became too precise, and feelings that refused to stay feeling.

latest

অতঃপর শ্রী

তোমার নামের উপর বড় লাল সিল, 'অদাবিষ্কৃত!' প্রাপক নেয়নি, নাকি প্রাপক নামের মানুষটাই আর ওই ঠিকানায় থাকে না? খামগুলো হাতে নিয়ে বসে পড়েছি চৌকাঠে, প্রতিটাতেই একই প্রশ্ন জ্বলছে।

September 19, 2026 · 2 min read

everything written

All stories

Prose · শ্রী

এবং শ্রী

শ্রী, কনককঙ্কন হাতছাড়া করে পুনরায় ত্রৈমাসিক অপেক্ষার প্রহর চলমান। এরই মাঝে এসে পড়েছে বর্ষা, তীব্র ঝড়-বৃষ্টি। শুনেছি, রেললাইন ডুবে গেছে, সারাতে কত সময় লাগবে জানা নেই। এটা আমার জন্যে একটা মহা সমস্যা, একে তো আমি ট্রেন ছেড়েছি, তার উপর ক্রমাগত কালক্ষেপণ। কালক্ষেপণ থেকে মনে পড়লো, তোমার বর্ষা কেমন যায়, শ্রী? কালের সাক্ষী থেকে একটি বর্ষা কাটিয়েছি আমরা।

1 min

read →
Fragment

একটি খোলা চিঠি

আজ সুব্রভার্স (SubroVerse) তার চেনা গণ্ডি পেরিয়ে এক সম্পূর্ণ নতুন ঠিকানায় পা রাখলো। বছরের পর বছর ফেসবুকে শখের বশে লেখালেখি, কত শত চরিত্রের জন্ম দেওয়া—যাদের অনেকেই হয়তো নিজেদের গল্পে শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। কিন্তু আপনারা তাদের যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, তা ছিল সত্যিই অকল্পনীয়। সুব্রভার্সশুরু হয়েছিল ভালোবাসা থেকে, ভালোবাসার জন্যই।

2 min

read →
Prose · শ্রী

কনককঙ্কণ

শ্রী, আজ তোমার সনে পুনরায় ত্রৈমাসিক সাক্ষাতের দিন। তোমার ঠিকানায় গাড়ী নিয়ে যাওয়ার রাস্তা দূরে থাক, পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থাও নেই। আছে শুধু ট্রেন।ট্রেনটা-ও এমন, ত্রৈমাসে একবার যাত্রা করে। এই একবার যাত্রার জন্যে আমার দীর্ঘ অপেক্ষা।

2 min

read →