Fragment

একটি খোলা চিঠি

Postmark

Dispatched from Dhaka · 11:11 PM · A slight breeze

September 1, 2026 · 2 min read

সুধী, আজ সুব্রভার্স (SubroVerse) তার চেনা গণ্ডি পেরিয়ে এক সম্পূর্ণ নতুন ঠিকানায় পা রাখলো। বছরের পর বছর ফেসবুকে শখের বশে লেখালেখি, কত শত চরিত্রের জন্ম দেওয়া—যাদের অনেকেই হয়তো নিজেদের গল্পে শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। কিন্তু আপনারা তাদের যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, তা ছিল সত্যিই অকল্পনীয়। সুব্রভার্স শুরু হয়েছিল ভালোবাসা থেকে, ভালোবাসার জন্যই। আমি জানি, গল্পের শেষে বিচ্ছেদ বা শূন্যতা মেনে নেওয়াটা কখনো কখনো খুব কঠিন, এমনকি কষ্টদায়কও, কিন্তু হয়তো আমার গল্পগুলো কখনোই সেই চেনা 'হ্যাপি এন্ডিং'-এর পথে হাঁটতে চায়নি।

আমার এই পথচলায় “তোমার কি মন খারাপ?” দিয়ে সুব্রভার্স সবচেয়ে বেশি মানুষের হৃদয়ে পৌঁছেছিল। এরপর এসেছে ‘গোলাপী খাম’, ‘অনুস্মারক’ এবং সবশেষে ‘শ্রী’ ('শ্রী' চলমান)। ‘শ্রী’ আমার খুব কাছের, ভীষণ ব্যক্তিগত একটি অনুভূতির নাম। শ্রী মানেই এক অবিমিশ্র সত্য আর অগাধ ভালোবাসা। সুব্রভার্সঠিক যেখান থেকে শুরু হয়েছিল, আর যেখানে সবচেয়ে বেশি ভালোবাসা কুড়িয়েছিল—আজ সেখান থেকেই এক নতুন পরিচয়ের খোঁজে বিদায় নিচ্ছে।

হ্যাঁ, আজ থেকে সুব্রভার্সের সমস্ত গল্প, গদ্য, আর টুকরো কথাগুলোর স্থায়ী ঠিকানা এই ওয়েবসাইট। ফেসবুকের সেই হাজার রিচ আর লাইক-কমেন্টের চেনা জগৎ ছেড়ে শূন্য ট্রাফিকের এই ওয়েবসাইটে আসাটা আমার জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত। এখানে হয়তো সেই পরিচিত কোলাহল থাকবে না, কিন্তু যা থাকবে তা হলো নিখাদ সত্য আর নিজস্বতার এক অদ্ভুত প্রশান্তি। এই শূন্যতার মাঝেও আপনাদের পাশে পেতে আমি নিউজলেটার শুরু করছি। আপনার ইমেইলটি দিয়ে রাখলে, নতুন যেকোনো লেখার মেইল সরাসরি পৌঁছে যাবে আপনার কাছে।

আজকের এই বিশেষ দিনে, আমাকে লিখুন। ওয়েবসাইটের Write to Me সেকশনে গিয়ে সুব্রকে লিখুন অথবা লিখুন আপনার প্রিয় কোনো গল্পকে নিয়ে। আপনার পরিচয় সম্পূর্ণ আপনারই থাকবে, আমি শুধু সযত্নে জমিয়ে রাখবো আপনার পাঠানো শব্দ, বাক্য আর আবেগ মাখানো একটি চিঠি।

সুব্রভার্সে কোনো হ্যাপি এন্ডিং নেই।

সুব্রভার্স থেকে,

সুব্রজিৎ