Prose · তোমার কি মন খারাপ?

তোমার কি মন খারাপ? (মধ্যভাগ)

মধ্যভাগ

Postmark

Dispatched from Dhaka · 02:00 AM · A clear night sky

December 1, 2022 · 1 min read

আজ হাসপাতাল থেকে ফিরলাম। আম্মু বললো আমি সেদিন জ্ঞান হারিয়েছিলাম! মাইগ্রেনের সমস্যাটা বোধহয় খুব বেড়েছে ইদানিং, ডাক্তার বলেছেন, 'তুমি এখন অনেকটুকুই স্ট্যাবল! এখন থেকে মোটেও স্ট্রেস নেওয়া যাবে না, তুমি এখনো ছোট।'

আরেহ ডাক্তারের কথা কে শুনে? উনারা তো বলবেনই।

মেলাদিন পর ফোনটা হাতে পেয়েছি। বন্ধুদের এত্ত ফোন, মেসেজের ভীড়ে তোমাকে খুঁজতে লাগলাম। আশ্চর্য, বেশি স্ক্রল করে গেলাম নাকি? আবার তোমার নাম দিয়ে খুঁজলাম, এই তো তুমি। তবে তোমার কোনো মেসেজ নেই!

শেষ মেসেজ আমারই, 'তোমার কি মন খারাপ?'

এবার কেন জানি আমারই মন খারাপ হয়ে গেলো! তুমি নিশ্চয় সৃজনকে ভুলো নি, আমাদের প্রথম দেখা করিয়ে দিয়েছিল-ই সে। সে মেসেজে জিজ্ঞাসা করছে এখন কেমন আছি। আমি সব বাদ দিয়ে নির্লজ্জের মতোন বলে বসলাম, 'দোস্ত, ওর সাথে কি তোর কথা হয়েছে?'

'তুই জানিস না কিছু?'

'না রে দোস্ত, জানিস-ই তো, এতদিন হাসপাতালে ভর্তি ছিলাম!'

'তুই তো বেহুঁশ ছিলি, ও তোকে দেখতে হাসপাতালে গিয়েছিল। সেদিন ফেরার পথে সে অনেক কেঁদেছে।'

'কি বলিস? কিন্তু কেন?'

'হ্যাঁ রে, আমরা সবাই কত জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কিন্তু সে শুধু কেঁদেই গেছে!'

খানিকটা হতভম্ব হলাম, তুমি কাঁদছিলে কেন হঠাৎ?

'দোস্ত, তুই কি ফ্রি আছিস? একটু বেরুবো!'

'কই যাবি? তোর অনেক রেস্টের দরকার!'

'ওর সাথে দেখা করাটা জরুরি! তুই আসবি নাকি আসবি না বল..'

'তোর জেদ কোনোদিন কমবে নাহ্? আচ্ছা আসছি!'

~চলমান