Prose · তোমার কি মন খারাপ?

তোমার কি মন খারাপ? (প্রারম্ভিকা)

প্রারম্ভিকা

Postmark

Dispatched from Dhaka · 02:40 AM · A slight breeze

October 23, 2022 · 1 min read

বললাম, ''অঘোর বৃষ্টিপাত, দমকা বাতাস.. আর বারবার তোমার কাছে ফিরে যাওয়ার ইচ্ছে! ফিরে না গিয়ে উপায় কি বল?"

"উপায় অনেক আছে বৈকি, কেন বারবার ফিরে আসতে হবে?"- তোমার এহেন মন্তব্যে খানিকটা অবাক হলাম। তুমি তো আগের বৃষ্টির দিনগুলোতে এমন ছিলে না, আজ কি হলো?

মনে হলো তোমার মন খারাপ, অতঃপর জবাবে বলে বসলাম, "তেমন কিছু নাহ! বৃষ্টি তো তোমার অনেক পছন্দের, তাই ভাবলাম একটু ক্ষ্যাপাই তোমাকে.."

নাহ্, আসলেই দেখছি তোমার মন খারাপ। কারণ এখনো বুঝে উঠে পারছি নাহ্। তোমার মন ভালো করার জন্যে আবার বলা শুরু করলাম : "কবিতা শুনবা? তোমায় দেখতে দেখতে তোমার বর্ণনায় কবিতা লিখবো আজ। আজ কবিতা তুমিময়!"

"তুমি বারবার নেমে এসো ধরায়, তোমার পরশে ছুঁয়ে দাও আমায়, তুমি আমার চোখে প্রশান্তির বৃষ্টি.."

তুমি বিরক্তির সহিত জবাব দিলে, "তোমার ন্যাকামো ভালো লাগছে নাহ, তোমাকেও ভালো লাগছে না। একা থাকতে দাও!"

'সরি!' বলে ফোন রেখে দিলাম।

জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম, "তোমার কি মন খারাপ?"