Fragment

৫ষ্ট

Postmark

Dispatched from Dhaka · Small Hours · Cold and quiet

September 19, 2024 · 1 min read

মধ্যরাত, ৫ বাজে, মধ্যরাতও না, ভোর হলো বলে । সাইলেন্ট ফোনে তোমার ৫টা কল কবে আসলো টেরই পাইনি। কল ব্যাক করবো? আচ্ছা করি।

: আচ্ছা তুমি কই বলো তো? ফোন দিচ্ছি সেই কবে থেকে?

উমমম সরি, ফোন সাইলেন্ট ছিল তো, খেয়াল করি নি।

: জানো আজ কি হয়েছে?

কি হলো?

(আমার না শুরু থেকেই তোমার 'ভালোবাসি'-র চেয়ে জানো আজ কি হয়েছে শুনতে বেশি ভাল্লাগে!)

: আজ অনেকদিন পর সূর্যাস্ত দেখেছি। সূর্যাস্ত অনেক সুন্দর নাহ্?

সূর্যাস্ত? এখন তো ভোর হতে..

রুমমেট দরজা খুলে এসে পড়লো..

"কিরে তুই কার সাথে কথা বলিস? তোর ফোন তো গত সপ্তাহ থেকে নষ্ট!"