Fragment

বৃষ্টি পরীক্ষা

Postmark

Dispatched from Dhaka · 02:40 AM · Mist settling in

September 22, 2024 · 1 min read

আজ পুনরায় অঘোরে বৃষ্টি পড়ছে। সুন্দর দেখতে, তোমার মতোন, তবে তোমার সৌন্দর্য বেয়ে পড়ে না।

“কি বললে?”

ধুর, বোঝাতে চাচ্ছি, তুমি আমার জন্যে চিরসুন্দরী, তোমার সৌন্দর্য আবহাওয়ার মতোন পরিবর্তনশীল নয়। এই যে ধরো, বৃষ্টি পড়ছে বলেই সুন্দর, হ্যালো? তুমি কি শুনছো কি বলছি?

“হ্যাঁ কবি, শুনছি। তুমি বলতে থাকো।”

এভাবে বলছো কেন? আমি তো মনের মাধুরী মিশিয়ে তোমাকে বৃষ্টির গুণগান শুনাচ্ছিলাম।

“তোমাকে নিয়ে আর পারা গেলো না, কি করি বলো তো?”

ক্যান? কি করলাম আবার? তোমাকে যদি আর কিছুই বলেছি তাহলে..

“তাহলে?”

তাহলে কিছু না, তুমি বলো কি করলাম নতুন করে!

“আচ্ছা, তোমার বৃষ্টি নিয়ে এতো অবসেশন কেন? বৃষ্টির প্রতি এতো ভালোবাসা কিসের? আমার তো স্যাঁতস্যাঁতে লাগে, জঘন্য কাদা হয়ে যায় সবখানে।”

কাব্যিক বিষয় অনুভব সবার দ্বারা সম্ভব না। তোমার দ্বারা তো মোটেও না, যে মানুষ বৃষ্টি ঘেন্না করে সে রোমাঞ্চ..

“রোমাঞ্চের দেবতা বৃষ্টি না দেখে ফিজিক্স পড়েন!”

ভালো কথা, কাল কি ফিজিক্স পরীক্ষা?