Fragment

মৃত্যুবার্ষিকী

Postmark

Dispatched from Dhaka · 11:50 PM · A rainy night

February 14, 2023 · 1 min read

অপরিচিত নাম্বার থেকে ফোন।

"আসসালামু আলাইকুম, পাঠাও থেকে বলছি। আপনি কি সুব্রজিৎ বলছেন?"

"হ্যাঁ বলুন!"

"আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে আছি, আপনার একটা পার্সেল বোধহয় ব্যাক এসেছে।"

"ব্যাক এসেছে? আচ্ছা অপেক্ষা করুন, আসছি।"

তোমার জন্যে পাঠানো গোলাপের বুকেটের পার্সেলটা সুদূর ৩০০ কি.মি গিয়ে আবার ফিরে এসেছে ঢাকায়। এখন আমাদের আর কথাও হয় না।

পার্সেলের নোট এ লেখা, "রিসিভারের ফোন বন্ধ!"

বুকেট এর ফুলগুলো মূর্চে যেতে শুরু করেছে!

ক্যালেন্ডারের দিকে নজর পড়লো, আজ ১৫ই ফেব্রুয়ারি,

তোমার প্রথম মৃত্যুবার্ষিকী!