Fragment

১৪১০

Postmark

Dispatched from Dhaka · 02:40 AM · Mist settling in

December 28, 2024 · 1 min read

তোমায় দেখি না বহুদিন, কেমন আছো?

এটা আমার ১৪১০তম পত্র, ১৩৯৯তে বলেছিলাম আর লিখবো না, দেখো, ঠিকই লিখছি।

আমি নিজেও খুঁজে পাই না এই চিঠিগুলোর মানে, কেন লিখি? কাকে লিখি? লিখেও কেন পাঠাই নাহ্? আচ্ছা, এখনো আগের ঠিকানায় আছো? নাকি তোমার মতন তোমার ঠিকানাও বদলে গেছে?

সেদিন মা তোমার নাম শুধালো, তোমার ব্যাপারে জানতে চাইলো। বললাম, রোজ আমাদের কথা হয়।

মিথ্যে, জঘন্য মিথ্যে!

বুঝলে, একটা মজার ঘটনা বলি। সেদিন দেখলাম এক উন্মাদকে শুকনো গোলাপে পানি দিতে, দেখে প্রচুর হেসেছি!

লোকটা আমি নিজেই।